ব্রেকিং নিউজঃ

যুবলীগের খালেদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ অক্টোবর

মানি লন্ডারিং আইনের মামলায় গ্রেপ্তার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বরখাস্ত হওয়া সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াসহ ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৯ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই দিন ধার্য করেন।

আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল জনতার সময় অনলাইনকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ পুলিশের দেওয়া অভিযোগপত্র আদালতে উপস্থাপন করা হলে বিচারক অভিযোগপত্র গ্রহণ করেন এবং অভিযোগ গঠনের জন্য আগামী ২৯ অক্টোবর দিন ধার্য করেন।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে অভিযোগপত্রটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করে সিআইডি। তখন মামলাটি বিচারের জন্য দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।
এই মামলায় অপর আসামিরা হলেন খালেদ মাহমুদ ভূঁইয়ার দুই ভাই মাসুদ মাহমুদ ভূঁইয়া ও হাসান মাহমুদ ভূঁইয়া এবং হারুন রশিদ, শাহাদৎ হোসেন উজ্জ্বল ও মোহাম্মদ উল্ল্যাহ খান।
এর আগে ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর রাতে গুলশানের বাসা থেকে খালেদ মাহমুদকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে খালেদের বিরুদ্ধে গুলশান থানায় অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং আইনে তিনটি এবং মতিঝিল থানায় মাদক আইনে একটি মামলা করা হয়। এ ছাড়া দুদকেরও একটি মামলা রয়েছে খালেদ ভূঁইয়ার বিরুদ্ধে। আটকের পর থেকেই তিনি কারাগারে আছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31