ব্রেকিং নিউজঃ

শিগগির ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি

শিগগির ভুটানের সঙ্গে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
আজ সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টসিলের সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়। এ সময় দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া দুই দেশের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও তথ্য-প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ও আলোচনায় স্থান পায়।

 

সবজি প্রক্রিয়াকরণ প্ল্যান্ট স্থাপনে ভুটানের কারিগরি সহযোগিতার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভুটানের রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
ভুটান কর্তৃক বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের ৫০ বছর পূর্তিতে দুই দেশের যৌথ অনুষ্ঠানের আয়োজনের বিষয়েও এ সময় আলোচনা হয়।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31