ওসামা বিন লাদেন হয়তো বেঁচে আছে–ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আল-কায়েদা গোষ্ঠীর সাবেক নেতা ওসামা বিন লাদেনের নিহত হওয়ার ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন।
তিনি বলেছেন, মার্কিন সেনারা বিন লাদেনের পরিবর্তে অন্য কাউকে হত্যা করেছে এবং লাদেন এখনো বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধিক পঠিত রাজনৈতিক ওয়েবসাইট ‘দ্যা হিল’ এ খবর জানিয়ে লিখেছে, ট্রাম্প তার অফিসিয়াল টুইটার পেজে একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে দাবি করা হয়েছিল,
মার্কিন সেনাবাহিনী ওসামা বিন লাদেনকে হত্যা করতে গিয়ে অন্য কাউকে হত্যা করেছে এবং ওই হামলায় বিন লাদেন নিহত হননি।
গ্যারি ডি. শ্মিড
‘আমেরিকান এন্টারপ্রাইজ’ সংস্থার জাতীয় নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক গ্যারি ডি. শ্মিড এ সম্পর্কে বলেছেন, “এ ধরনের বক্তব্য ট্রাম্পকে নির্বাচনি বৈতরণী পার হতে সহায়তা করবে না।
তিনি বলেন, “মার্কিন প্রেসিডেন্ট ভাবছেন বিন লাদেনকে হত্যা করতে গিয়ে তার দেশের সেনাবাহিনী প্রতারণার শিকার হয়েছে।”
২০১১ সালে সাবেক মার্কিন মেরিন সেনা রবার্ট ও’নেইল দাবি করেছিলেন, তিনি তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে ওসামা বিন লাদেনকে হত্যা করেছেন।
তিনি এবার প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বসাম্প্রতিক এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, তিনি যাকে হত্যা করেছেন তিনি বিন লাদেনই ছিলেন অন্য কেউ নন।
