ব্রেকিং নিউজঃ

ভারতের ভিসা বন্ধের ঘোষণা

করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী ভিসা আপাতত বন্ধ করেছে ভারত। শুক্রবার (১২ মার্চ) রাত ১২টা থেকে এ নির্দেশ কার্যকর হবে।

বুধবার (১১ মার্চ) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, দেশটিতে বর্তমানে শুধুমাত্র কূটনৈতিক, সরকারি, জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা, চাকরি এবং প্রোজেক্ট ভিসা ছাড়া বাকি সব ভিসা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

এসময়ের মধ্যে যদি কোন বিদেশি নাগরিককে ‘বাধ্যতামূলকভাবে’ ভারতে যেতে হয়, তাহলে তাকে নিকটস্থ ভারতীয় মিশনে যোগাযোগ করতে বলেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. হর্ষ বর্ধনের সভাপতিত্বে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ষষ্ঠ বৈঠকে ভিসা স্থগিতের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরেই প্রথমবারের মতো করোনা ভাইরাসের প্রকোপ ধরা পড়ে। এরপর থেকেই তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ (বুধবার) প্রাণঘাতী করোনা ভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031