ব্রেকিং নিউজঃ

মানুষ অপকর্মের কথাই বেশি মনে রাখবে : জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকে যে উন্নয়ন করেছে তা মানুষ মনে রাখবে না। কারণ অপকর্মের কথাটাই মানুষ বেশি মনে রাখবে।’
আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও স্টেডিয়ামে উপজেলা ও পৌরসভার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জিএম কাদের।
ত্রিবার্ষিক সম্মেলনে জিএম কাদের বলেন, ‘দেশে ৩০ থেকে ৪০টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে। কিন্তু তিনটি দল ছাড়া আর কোনো দল জনগণ চেনে না। সরকারের বিকল্প প্রথম বিএনপি এবং দ্বিতীয় জাতীয় পার্টি। বাংলাদেশে জাতীয় পার্টি একটি সম্ভাবনার দল।’
তবে বিএনপি প্রসঙ্গে জি এম কাদের বলেন, ‘সামনের দিকে এই দলটির নেতা কে হবে তার কোনো নিশ্চয়তা নেই। ফলে যোগ্য নেতৃত্ব সংকটের কারণে এই দলটি ঘুরে দাঁড়াতে পারবে না।’
জাতীয় পার্টির স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে আরো বক্তব্য দেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও স্থানীয় নেতারা। সমাবেশে বিএনপি থেকে কয়েকজন নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগ দেন।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031