ব্রেকিং নিউজঃ

ক্রিকেটকে বিদায় জানালেন উমর গুল

সব ধরনের ক্রিকেটকে আনুষ্ঠানিক বিদায় জানালেন পাকিস্তানি ক্রিকেটার উমর গুল। পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ থেকে বেলুচিস্তানের বিদায়ের পর নিজেও ক্রিকেটকে বিদায় বলে দিলেন দেশটির হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী পেসার।
অবশ্য গত মাসেই বিদায়ের ঘোষণা দিয়েছিলেন উমর গুল। জানিয়েছিলেন, ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ শেষে নিজের ক্রিকেটজীবনের ইতি টানবেন তিনি। সত্যি সত্যিই বিদায় বলেও দিলেন তিনি। গতকাল ম্যাচ শেষে বেলুচিস্তানের সতীর্থরা বিদায় জানিয়েছেন পাকিস্তানি তারকাকে।
২০০২ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দিয়ে পাকিস্তান ক্রিকেটে যাত্রা শুরু করেন উমর। জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় ২০০৩ সালে। শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় তাঁর। একই বছর বাংলাদেশের বিপক্ষে হয় টেস্ট অভিষেক। বাংলাদেশের বিপক্ষে অভিষেক সিরিজে ১৫ উইকেট নেন তিনি। এরপর পাকিস্তানের সঙ্গে শুরু হয় তাঁর দীর্ঘ পথচলা। সর্বশেষ ২০১৬ সালে পাকিস্তানের জাতীয় দলের জার্সিতে খেলেছেন তিনি।
দেশের জার্সিতে ৪৭ টেস্ট খেলে ১৬৩ উইকেট নেন উমর। ১৩০ ওয়ানডেতে নেন ১৭৯টি উইকেট আর ৬০ টি-টোয়েন্টি খেলে উইকেট নেন ৮৫টি।
প্রথম শ্রেণির ক্রিকেটেও উজ্জ্বল ছিলেন উমর। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর উইকেট ৪৭৯টি। সব ধরনের স্বীকৃত ক্রিকেটে পাকিস্তান তারকার মোট উইকেট ৯৮৭টি।
বিদায়ী ম্যাচ শেষে কান্না জড়ানো কণ্ঠে এই পাকিস্তান তারকা বলেন, ‘দুই দশক ধরে আমার ক্লাব, শহর, প্রদেশ ও দেশকে প্রতিনিধিত্ব করতে পারা ছিল অনেক বড় সম্মান। ক্রিকেট পুরোপুরি উপভোগ করেছি আমি। এই খেলা আমাকে শিখিয়েছে কঠোর পরিশ্রম, নিবেদন ও প্রতিজ্ঞার মূল্য। এই ভ্রমণে অসংখ্য মানুষকে পাশে পেয়েছি, যাঁরা সহায়তা ও সমর্থন করেছেন। তাদের সবাইকে, আমার সব সতীর্থের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930