ব্রেকিং নিউজঃ

ভূমধ্যসাগরে আবারো জাহাজ পাঠিয়েছে তুরস্ক, ক্ষুদ্ধ গ্রীস

তুরস্ক আবারও পূর্ব ভূমধ্যসাগরে খনিজ অনুসন্ধানকারী জাহাজ ‘ওরুচ রেইস’কে পাঠিয়েছে। জারী করেছে নৌ সতর্কতামূলক বার্তা নতুন নেভটেক্স ।

ঐ সমুদ্র এলাকায় তেল গ্যাস অনুসন্ধান চালাতে গিয়ে কিছুদিন আগেও গ্রীসের সাথে প্রায় যুদ্ধের মুখোমুখি হয়েছিল দেশটি। তুরস্ক বলছে ২২ অক্টোবর পর্যন্ত চলবে এই অনুসন্ধান। এবারও সেই আগের মতোই উত্তেজনাকর পরিস্থিতিতে যাচ্ছে দু’দেশ।

ফলে গ্রীসের সঙ্গে আবার তাদের সংঘাত বাড়তে পারে।তুর্কী যুদ্ধজাহাজের কড়া প্রহরায় পূর্ব ভূমধ্যসাগরে যাচ্ছে তুরস্কের অশোধিত তেল ও গ্যাস অনুসন্ধানকারী জাহাজ এই  ওরুচ রেইস নামের বহুল আলোচিত জাহাজ ।

রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকরা মনে করেন, তুরস্কের এরদোয়ান সরকার  এ যাত্রায় গ্রীসের সাথে দীর্ঘদিন থেকে চলতে থাকা সমুদ্র ও ভৌগলিক সীমানার একটি সর্ম্পূর্ণ সমাধান চাইছে।

এসকল বিরোধের মধ্যে রয়েছে, পূর্ব ভূমধ্যসাগরের তেল-গ্যাস অনুসন্ধান, গ্রীস কর্তৃক বিতর্কিত দ্বীপসমূহকে সামরিকীকরণ, সুস্পষ্টভাবে আকাশসীমা ও ভৌগলিক সীমারেখা নির্ধারণ করা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930