ব্রেকিং নিউজঃ

ঢাকা-৫ উপনির্বাচন: ধানের শীষের এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেয়ার অভিযোগ

ঢাকা-৫ উপ নির্বাচনে আজ শনিবার সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।

ভোট শুরু হলেও কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এদিন সকালে সানারপাড় রুস্তম আলী হাই স্কুল ও ফুলকলি প্রাথমিক বিদ্যালয় এবং ৬৬ নং ওয়ার্ডের ভ্যামুইল আইডিয়াল স্কুল, ৬৮ নং ওয়ার্ডের হাজী আদর্শ মোয়াজ্জেম আলী হাই স্কুল, ৬৬ নং ওয়ার্ডের ১৪৮ ও ১৪৯ কেন্দ্রে, ৭০ নং ওয়ার্ডে ১৮৫ নং কেন্দ্র ( আমুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়) এবং দেল্লা, সারুলিয়া ডগাইর দারুস সুন্নত ফাজিল মাদ্রাসা থেকে বিএনপির এজেন্টদেরকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিএনপির সব পোলিং এজেন্টদের পুলিশের সামনেই নৌকার সমর্থকরা বের করে দিয়েছে। ম্যাজেট্রেটকে অভিযোগ জানানোর পরও কোনো ভূমিকা নেননি বলে জানান স্থানীয় বিএনপি নেতারাা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031