ব্রেকিং নিউজঃ

৮১ বছর পর বিস্ফোরিত বিশ্বযুদ্ধের বোমা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা বিস্ফোরণকে ঘিরে খবরের শিরোনামে পোল্যান্ড। জানা গেছে নৌবাহিনীর কর্মকর্তারা যখন এটিকে নিষ্ক্রিয় করার চেষ্টা করছিল সে সময় এই বিস্ফোরণ ঘটে। তবে সৌভাগ্যবশত কেউ ক্ষতিগ্রস্ত হননি।

সুইনস্কি শহরের বাইরের পিস্ট খালের কাছাকাছি এলাকায় এই বোমা উদ্ধার হয়। এর পরেই দ্রুত ৭৫০ লোককে সরিয়ে নিয়ে যাওয়া হয়। না হলে কোনো বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।

জানা গেছে, এখানে পাওয়া বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের রয়েল এয়ার ফোর্স (আরএএফ) ব্যবহূত একটি টলবয় বোমা। যার ওজন ৫ হাজার ৪০০ কেজি। এই বোমার মধ্যে মোট ২ হাজার ৪০০ কেজি বিস্ফোরক ভর্তি ছিল। বোমাটি লম্বায় ছিল ১৯ ফুট। নৌবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, বোমাটিকে বিস্ফোরণের জন্য পানির তলায় ১২ মিটার গভীরে নেওয়া হচ্ছিল। তবে পানির মধ্যেই সেটির বিস্ফোরণ ঘটে।

১৯৪৫ সালে ব্রিটেনের রয়েল এয়ার ফোর্সের (আরএএফ) ৬১৭তম স্কোয়াড্রন ল্যাঙ্কাস্টার থেকে ১৮টি বোমারু বিমান পাঠিয়েছিল। সেই সময় প্রায় ১২টি টলবয় বোমা ফেলা হয়। কিন্তু মনে করা হচ্ছে তখন একটি বোমা ফাটেনি। এমনকি এতদিনেও সেটি ফাটেনি। এবার নিষ্ক্রিয় করতে গিয়ে ফাটল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী সেই বোমা।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031