ব্রেকিং নিউজঃ

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা পাকিস্তানের

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে পাকিস্তান। বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পাশাপাশি তেহরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক ম্যাকানিজম চালুর মার্কিন প্রচেষ্টার বিরোধী পাকিস্তান সরকার।
হাফিজ চৌধুরী বিষয়টি নিয়ে ইরানের সঙ্গে গঠনমূলক আচরণ করার জন্য পরমাণু সমঝোতা স্বাক্ষরকারী দেশগুলোর প্রতি আহ্বান জানান।
ইরানের আন্তর্জাতিক পরমাণু সমঝোতার প্রতি ইসলামাবাদের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে হাফিজ চৌধুরি বলেন, নিষেধাজ্ঞা ও বলপ্রয়োগে কোনো ফল পাওয়া যায় না; এর পরিবর্তে বরং ইরানের সঙ্গে গঠনমূলক আচরণ করতে হবে।
২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ ছয় জাতিগোষ্ঠী ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা সই করলেও ২০১৮ সালের মে মাসে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দেশকে এই সমঝোতা থেকে বের করে নেন।
এরপর ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরু করে যা এখন পর্যন্ত চলছে। এর মধ্যে সম্প্রতি ইরানের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্ন্যাপব্যাক ম্যাকানিজম চালু করার চেষ্টা করে ওয়াশিংটন। ওই ম্যাকানিজম চালু করা সম্ভব হলে ইরানের ওপর জাতিসংঘের সব নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহাল হবে। কিন্তু আমেরিকার এই আইন লঙ্ঘনকারী পদক্ষেপের বিরোধিতা করেছে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী বাকি পাঁচ দেশসহ বিশ্বের প্রায় সব দেশ।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930