ব্রেকিং নিউজঃ

প্রেসিডেন্ট নির্বাচন ৩ নভেম্বর: ট্রাম্প হারলে ২০ দিনেই আমেরিকা কব্জা করবে চীন!

আগামী ৩ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। আর এ নির্বাচনে ট্রাম্প হারলেই পরবর্তী ২০ দিনেই দেশেকে কব্জা করবে চীন এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।

করোনা থেকে মুক্ত হয়ে সম্প্রতি নিউইয়র্ক, ফ্লোরিডা, শিকাগো, পিটসবার্গ, ওয়াশিংটন ডিসি ও শোবোগান এর ইকোনমিক ক্লাবের উদ্দেশ্যে হোয়াইট হাউজ থেকে তিনি বলেন, আমেরিকার ভোটারদের সামনে দু’টি পথ, এক ট্রাম্পের আমেরিকানপন্থী নীতি।

যা আমেরিকাকে ঐতিহাসিক সমৃদ্ধি এনে দেবে। দুই উগ্র বামপন্থী নীতি। যা দেশে দারিদ্র্য ও মন্দা আনবে; নাগরিকদের হতাশায় ফেলবে।

ট্রাম্পের দাবি, চীন কোভিট-১৯ ছড়িয়েছে। একমাত্র ট্রাম্প প্রশাসনই এ বিষয়ে চীনকে সঠিক জবাব দিতে পারে।

চলতি বছরের মধ্যেই কার্যকর করোনা প্রতিরোধে ভ্যাকসিন এসে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে। সূত্র: নিউজ ১৮

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031