ব্রেকিং নিউজঃ

সম্পদ বেড়েছে মোদির, কমেছে অমিত শাহর

গত বছরের তুলনায় সম্পদ কিছুটা বেড়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আর কমে গেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। তবে এই এক বছরে ধনসম্পদের কোনো নড়চড় হয়নি দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের।
ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) তাঁদের জমা দেওয়া সম্পদের হিসাব থেকে এ তথ্য জানা গেছে।
সম্পদ বিবরণী অনুযায়ী, গত ৩০ জুন পর্যন্ত ভারতীয় প্রধানমন্ত্রীর মোট সম্পদ ছিল দুই কোটি ৮৫ লাখ রুপি। তবে গত বছর একই সময়ে তাঁর সম্পদ ছিল দুই কোটি ৪৯ লাখ রুপি। অর্থাৎ এই এক বছরে মোদির সম্পদ বেড়েছে মাত্র ৩৬ লাখ রুপি।
নরেন্দ্র মোদির সম্পদ গত বছরগুলোতে অনেকটা একই হারে বেড়েছে। এ বছর তাঁর ব্যাংকে রাখা অর্থ তিন লাখ ৩০ হাজার আর স্থায়ী আমানতের মূল্য ৩৩ লাখ রুপি বেড়েছে।
মোদির বাকি সব সম্পদ প্রায় অপরিবর্তিতই রয়েছে। এর মধ্যে রয়েছে গান্ধীনগরে এক কোটি ১০ লাখ রুপি সমমূল্যের একটি বাড়ি।
পিএমও কার্যালয়ের হিসাব অনুসারে, গত জুন পর্যন্ত ভারতীয় প্রধানমন্ত্রীর হাতে নগদ অর্থ ছিল মাত্র ৩১ হাজার ৪৫০ রুপি। এ ছাড়া এক লাখ ৫০ হাজার ৯৫৭ রুপির জীবনবীমি রয়েছে তাঁর।
এদিকে, গত এক বছরে প্রায় চার কোটি রুপি হারিয়েছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০১৯ সালে তাঁর মোট সম্পদ ৩২ কোটি ৩০ লাখ রুপি থাকলেও চলতি বছরে তা নেমে দাঁড়িয়েছে ২৮ কোটি ৬৩ লাখে।
সম্পদ কমে যাওয়ার কারণ হিসেবে শেয়ারবাজারে অস্থিরতাকে দায়ী করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সম্পদ কমেছে তাঁর স্ত্রীরও। মন্ত্রীপত্নি সোনাল অমিত শাহর হাতে গত বছর নয় কোটি রুপি থাকলেও এ বছর সেখান থেকে ৪৭ লাখ কমে গেছে।
তবে, ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মোট সম্পদ গতবছরের মতো দুই কোটি ৯৭ লাখ রুপিই রয়েছে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930