ব্রেকিং নিউজঃ

করোনা : ফ্রান্সের ৯ শহরে কারফিউ জারি হচ্ছে

করোনা মোকাবিলায় কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে ফ্রান্স। রাজধানী প্যারিসসহ মোট নয়টি শহরে শনিবার থেকে কারফিউ জারি করছে দেশটির সরকার।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ টেলিভিশনে এক ঘোষণায় বলেন, ‘আমাদের পদক্ষেপ নিতে হবে। ভাইরাসটির বিস্তারে বাধা দিতে হবে।’
ফরাসি প্রেসিডেন্ট আগামী ছয় সপ্তাহ স্থানীয় সময় রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত শাটডাউন বলবৎ রাখার ঘোষণা দেন। বিশ্বে করোনায় এ পর্যন্ত ১০ লাখেরও বেশি লোক মারা গেছেন এবং প্রায় চার কোটি লোক আক্রান্ত হয়েছে। এদিকে ইউরোপে নতুন করে করোনা তীব্র রূপ ধারণ করেছে। ফলে বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল সমাবেশ এবং মাস্ক পরার বিষয়ে কঠোর পদক্ষেপ ঘোষণা করেছেন। দেশটিতে নতুন করে সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ৫ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে।
স্পেনে সংক্রমণ বাড়ার কারণে বার ও রেস্তোরাঁ আগামী ১৫ দিন বন্ধ থাকবে। দেশটিতে প্রায় নয় লাখ লোক আক্রান্ত হয়েছেন এবং মারা গেছে ৩৩ হাজারেরও বেশি লোক।
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন ব্রিটিশ প্রদেশ নর্দান আয়ারল্যান্ডের সঙ্গে সীমান্ত ও অদরকারি খুচরা দোকান এবং ব্যায়ামাগার, সুইমিংপুল ও অবকাশকেন্দ্রসমূহ বন্ধের ঘোষণা দিয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা রোধে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে চাপের মুখে রয়েছেন।
ইতালিতে বুধবার নতুন করে আরো সাত হাজার ৩৩২ জন আক্রান্ত হয়েছেন। দেশটির সরকার এরই মধ্যে নতুন ও কঠোর পদক্ষেপ নিয়েছে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930