শিক্ষকদের আর্থিক নিরাপত্তার বিশাল সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
এডুকেশন রিপোটার্স অ্যাসোসিয়েশন আয়োজিত অভিষেক ২০২০-২২ অনুষ্ঠানে বুধবার (১৫ অক্টোবর) প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সরকার।
তা না হলে শিক্ষাব্যবস্থায় হাজার পরিবর্তন করেও কোন লাভ হবে না। শিক্ষায় মান উন্নয়ন করতে গেলে শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে পূর্বশর্ত আছে, কী কী প্রশিক্ষণ আছে তা নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাব্যবস্থাকে আমরা এমনভাবে তৈরি করতে চাই যেখানে অতিরিক্ত পরীক্ষা নির্ভরতা থাকবে না। আমরা মূল্যায়ন বলতেই পরীক্ষা বুঝি।
সবার মধ্যে সনদ সর্বস্ব মানসিকতা রয়েছে। শিক্ষা একটা নিরানন্দ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর থেকে বেরিয়ে আসতে হবে।
অনেক সময় পরীক্ষার মূল্যায়ন অনেক সময় শিক্ষার্থীদের মাঝে সামাজিক ও পারিবারিক চাপ তৈরি করে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এই চাপ কমাতে কাজ করছে সরকার।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা যেন শুধুমাত্র বইয়ের মধ্যে ডুবে না যায়, শিক্ষার্থীদের সামাজিক কার্যক্রম, সাংস্কৃতিক কার্যক্রমের মধ্যেও নিজেদের ব্যস্ত রাখতে হবে।
আমাদের উন্নত মানসিকতা, মানবিকতা, দেশপ্রেম, আমার ইতিহাস, পরিবেশ সব কিছু সম্পর্কে জানতে হবে।
দীপু মনি বলেন, ‘জাতির পিতা বলেছিলেন, শিক্ষায় বিনিয়োগ হচ্ছে সবচেয়ে উত্তম বিনিয়োগ।
পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেন।
বিদ্যালয় ও জাতীয়করণের ক্ষেত্রে এজন্য আমরা বলি ‘সেই বঙ্গবন্ধু করেছিলেন, এরপর তার কন্যা করলেন’।
শুধু শিক্ষায় নয় শিল্প, বিজ্ঞান সব জায়গাতেই একইভাবে উন্নয়ন হচ্ছে।’
