ব্রেকিং নিউজঃ

নুরদের নতুন দল ‘গণ অধিকার পরিষদ’, থাকছেন যারা

শুরুটা ছিলো কোটা সংস্কার আন্দোলন ঘিরে। সেই আন্দোলনে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির কোটা সংরক্ষণ বাতিলও হয়।

দ্বিতীয় পর্যায়ে ২৮ বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিয়ে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর।

তৃতীয় পর্যায়ে এসে নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ। ইতিমধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

অপেক্ষা এখন আনুষ্ঠানিক ঘোষণার। এর আগে বিভিন্ন সময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর একাধিকবার রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন।

এছাড়া ছাত্র অধিকার পরিষদের আদলে দেশে-বিদেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়ে অধিকার পরিষদ গঠন করেছেন তারা।

এ প্রসঙ্গে ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন গণমাধ্যমকে জানান, আমাদের নতুন রাজনৈতিক উদ্যোগের নাম ‘গণ অধিকার পরিষদ’।

ইতিমধ্যে এই উদ্যোগে যুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক আমলা, অভিজ্ঞ ও  বর্ষীয়ান রাজনীতিবিদ থেকে শুরু করে দেশের গুণী ব্যক্তিরা।

ছাত্র অধিকার পরিষদের এই নেতা আরো বলেন, আপাতত: দল গঠনের উদ্যোগের নাম ‘গণ অধিকার পরিষদ’।

পরে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলের ঘোষণা করা হতে পারে। আবার ‘গণ অধিকার পরিষদ’ নামও চূড়ান্ত হতে পারে।

সবাই একমত হলে এ নামেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

এবং সেটা খুব শিগগিরই। সারাদেশে এ পরিষদের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান মুহাম্মদ রাশেদ খাঁন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930