ব্রেকিং নিউজঃ

সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন চীনা প্রেসিডেন্ট

দেশের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

একই সঙ্গে সেনাবাহিনীকে দেশের প্রতি বিশ্বস্ত থাকারও আবেদন জানিয়েছেন তিনি।

মার্কিন গণমাধ্যম সিএনএন, চীন সংবাদ সংস্থা সিনহুয়াকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার চীনের গুয়াংডং-এ একটি সেনাঘাঁটিতে যান প্রেসিডেন্ট শি জিনপিং।
সেখানেই প্রেসিডেন্ট জিনপিং বাহিনীর সদস্যদের নিজেদের যাবতীয় শক্তি যুদ্ধের জন্য সঞ্চয় করে রাখার পরামর্শ দেন এবং মানসিকভাবে প্রস্তুত থাকতেও বলেন।
পাশাপাশি বাহিনীকে চূড়ান্ত সতর্ক থাকার নির্দেশও দিয়েছেন চীনা প্রেসিডেন্ট।
তবে ভারতের সঙ্গে যুদ্ধে যাওয়ার ইঙ্গিত দিয়েই চীনা প্রেসিডেন্ট এ মন্তব্য করেছেন, আমেরিকাসহ দক্ষিণ চীন সাগর নিয়ে যে দেশগুলোর সঙ্গে চীনের বিবাদ নাকি তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে চাইছেন চীনা প্রেসিডেন্ট, তা এখনও স্পষ্ট নয়।
দু’ তরফেই একযোগে যুদ্ধের প্রস্তুতি চীন নিতে পারে, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

পিপলস লিবারেশন আর্মির মেরিন কর্পসদের উদ্দেশ করে নিজের বক্তব্যে চীনা প্রেসিডেন্ট বাহিনীকে নির্ভরযোগ্য, বিশ্বস্ত থাকার পরামর্শ দেন।
সংবাদ সংস্থা জিনহুয়ার রিপোর্ট অনুযায়ী, বাহিনীর সক্ষমতা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া, সামরিক পরিকাঠামো বৃদ্ধি করার পাশাপাশি একযোগে একাধিক ভূমিকায় অবতীর্ণ হওয়ার মতো দক্ষতা যাতে বাহিনীর থাকে, সেই পরামর্শও দিয়েছেন জিনপিং।
একই সঙ্গে চীনা প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন, দেশের সামরিক বাহিনীর বিষয়ে চিনের কমিউনিস্ট পার্টিই শেষ কথা বলবে।
এর পাশাপাশি দল এবং সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে যাতে কোনও ফাঁক না থাকে, সে বিষয়েও জোর দেন চীনা প্রেসিডেন্ট।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930