ব্রেকিং নিউজঃ

আবারও পশ্চিম তীরে বসতি স্থাপন করতে যাচ্ছে ইসরাইল

ইহুদীবাদী রাষ্ট্র ইসরাইল আট মাস পর আবার অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কে (পশ্চিম তীর) বসতি স্থাপনে উদ্যোগ নিয়েছে।

ওয়েস্ট ব্যাঙ্ক অসামরিক প্রশাসনের পরিকল্পনা কমিটি সেখানে নতুন বাড়ি তৈরিতে অনুমোদন দিয়েছে। এই বসতিতে এক হাজার ১৩১টি বাড়ি থাকবে।

আরো ৮৫৩টি বাড়ি তৈরির প্রক্রিয়াও চলছে। তার চূড়ান্ত অনুমোদন বাকি আছে।

মাসখানেক আগে আমিরাত ও বাহরিনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শুরু হয়েছে ইসরায়েলের।
তখন তারা জানিয়েছিল, নতুন করে ওয়েস্ট ব্যাঙ্কের কোনো এলাকা নেয়া হবে না।  কিন্তু এখন তারা অধিকৃত অংশে নিজেদের বসতি বিস্তার করছে।
অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্ক এলাকায় ইসরায়েল আবার বসতি স্থাপনে উদ্যোগী হওয়ায় ক্ষুব্ধ ফিলিস্তিন।

ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র বলেছেন, ‘আমরা সব দেশের কাছে আবেদন জানাচ্ছি, তারা যেন অবিলম্বে এই নতুন বসতি স্থাপনের পরিকল্পনা বন্ধ করে।
কারণ, এই উদ্যোগের ফলে প্রকৃত শান্তি চুক্তির প্রয়াস ধাক্কা খাবে।’
ইসরায়েল ওয়েস্ট ব্যাঙ্কের ভূখণ্ড অধিকার করেছিল ১৯৬৭ সালে। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া অধিকাংশ দেশই মনে করে, ইসরায়েল বেআইনিভাবে এই ভূখণ্ড অধিকার করে রেখেছে।
ইসরায়েলের দাবি, ঐতিহাসিকভাবে গাজা ভূখণ্ডের উপর তাদের দাবি আছে।
সেখানে ২৭ লাখ ফিলিস্তিনির পাশাপাশি সাড়ে চার লাখ ইসরায়েলি বসবাস করেন।
সূত্র: ডয়েচে ভেলে

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031