ব্রেকিং নিউজঃ

রিজভীর শারীরিক অবস্থা উন্নতির দিকে, দোয়া চেয়েছে পরিবার

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা উন্নতির দিকে যাচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে তাঁর এনজিওগ্রাম করা হবে। রুহুল কবির রিজভীর সহকারী আরিফুর রহমান তুষার চিকিৎসকের বরাতে এ কথা জানিয়েছেন।
রিজভীর সুস্থতার জন্য আল্লাহর কাছে দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে দোয়া করার অনুরোধ করেছে তাঁর পরিবার। এরই মধ্যে পবিত্র মক্কা ও মদিনায় রিজভীর আরোগ্য কামনায় একাধিকবার বিশেষ মোনাজাত করা হয়েছে। দেশেও দলীয় নেতাকর্মীরা রিজভীর সুস্থতার জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছেন।
আরিফুর রহমান তুষার বলেন, ‘বর্তমানে স্যারের (রিজভী) শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে যাচ্ছে। চিকিৎসকেরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তিনি নরমাল (তরল জাতীয়) খাবার গ্রহণ করছেন। এ ছাড়া পর্যাপ্ত বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময় পর পর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা স্যারের খোঁজ নিচ্ছেন।’
হাসপাতালে রিজভীর পাশে সার্বক্ষণিক অবস্থান করছেন তাঁর স্ত্রী আনজুমান আরা ও সহকারী আরিফুর রহমান তুষার। এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রিজভীর শারীরিক খোঁজ বর নিতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন হাসপাতালে।
এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন রুহুল কবির রিজভীর সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে নানা মাধ্যমে অসুস্থ রিজভীর শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। এরই মধ্যে তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব), জিয়াউর রহমান ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের রিজভীর সর্বোচ্চ নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত মঙ্গলবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে গিয়ে রুহুল কবির রিজভীকে দেখে এসেছেন। মির্জা ফখরুল রিজভীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গিয়ে রিজভীর খোঁজখবর নিয়ে আসেন।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930