ব্রেকিং নিউজঃ

ভারত সফর শেষে যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) স্টিফেন ই বিগান ঢাকায় এসেছেন। ভারতে দুই দিনের সফর শেষে বুধবার সন্ধ্যায় ঢাকায় এলেন তিনি।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

সফরের প্রথম দিন রাজধানীর একটি হোটেলে স্টিফেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে নৈশ্বভোজে অংশ নেবেন।

মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ১৪ থেকে ১৬ অক্টোবর বাংলাদেশ সফরকালে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এদিন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গেও স্টিফেনের সাক্ষাতের কথা রয়েছে।

স্টিফেন বিগান নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গেও মতবিনিময় করবেন।

কূটনীতিক সূত্র বলছে, দুদেশের আলোচনায় ভূরাজনীতি আর কৌশলগত সহযোগিতার প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক কৌশলে বাংলাদেশের যুক্ততা, রোহিঙ্গা সঙ্কটের টেকসই সমাধান ও কোভিড-১৯ মোকাবেলায় সহযোগিতার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র যে কৌশলগত সম্পর্ক স্থাপনে বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দিচ্ছে, স্টিফেন বিগানের ঢাকা সফর সেটার প্রমাণ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930