ব্রেকিং নিউজঃ

বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশ নিরাপদ: বেনজীর

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি বেনজীর আহমেদ বলেছেন, আইন-শৃঙ্খলার দিক থেকে বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশ এখন অনেক নিরাপদ। এজন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো সহযোগিতা করতে হবে।

সোমবার রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাব-১২’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ ক্ষুধা ও দারিদ্র্যকে পরাজিত করার দ্বারপ্রান্তে। সারাবিশ্বে বাংলাদেশ ম্যাজিক এখন পরিচিত। শেখ হাসিনা হলেন এ রাষ্ট্রের ম্যাজিশিয়ান। উত্তরাঞ্চলে র‌্যাব-১২ এর মাদক, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অভিযানের কারণে এ অঞ্চলে সুষম উন্নয়ন সম্ভব হয়েছে।

এ অনুষ্ঠানে র‌্যাব-১২ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ খাইরুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ, পুলিশ সুপার মো. হাসিবুল আলম, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে র‌্যাব-১২’র ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উদ্বোধন করেন র‌্যাবের মহাপরিচালক। এ উপলক্ষে র‌্যাব-১২ প্রধান কার্যালয়ে অন্যরকমভাবে আলোকসজ্জায় সজ্জিত করা হয় এবং রাতে আতশবাজির পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031