ব্রেকিং নিউজঃ

এবার অপু আর বাপ্পির বিয়ে ঠেকাবে কে? (ভিডিও)

মুক্তি পেল ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ ২’ ছবির দ্বিতীয় গান। ‘তোমার আমার বিয়ে বলো কে আর ঠেকায়’ শিরোনামের গানটি আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় মুক্তি পেয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় দুই সংগীতশিল্পী ইমরান ও লিজা। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীত করেছেন ইমন সাহা।

এই গানে পারফর্ম করেছেন ঢাকাই ছবির জনপ্রিয় দুই তারকা নায়ক বাপ্পী চৌধুরী এবং ঢালিউড কুইন অপু বিশ্বাস। তারকা বহুল রোমান্টিক ও কমেডি ঘরানার ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। বাপ্পী চৌধুরী এবং অপু বিশ্বাস ছাড়াও এতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে।

ছবির গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সংগীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রিতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।

ছবির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত চলচ্চিত্রটির প্রযোজক সৈয়দ আশিক রহমান। আসছে ২০ মার্চ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এর আগে ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী কুমার শানুর গাওয়া বলছে আকাশ মুখ লুকিয়ে গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

ভিডিও…

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031