ব্রেকিং নিউজঃ

নতুন রেকর্ডের সামনে টাইগাররা

দ্বিতীয় ও শেষ টি টোয়েন্টি জিতলেই নতুন রেকর্ড করবে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও ওয়ানডেতে ধবল ধোলাই হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে জিততে মাত্র ১২০ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ।

সফরের একমাত্র টেস্ট জয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ৩-০ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। এরপর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও শুরু করে জয় দিয়ে। আজ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে জয় পেলে প্রথমবারের মতো তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ জিতবে বাংলাদেশ।

সেই লক্ষ্যে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের ওপেনিং জুটি ভাঙ্গে মাত্র ১২ রানের মাথায়। ওপেনার তিনাশে কামুনহুকামাওয়েকে ১০ রানে ফেরান পেসার আল-আমীন।

গোটা সফরে অনুজ্জ্বল থাকা ব্রেন্ডন টেইলরের ব্যাট জ্বলে ওঠে আজ। তার অর্ধশতকের ইনিংস খেলা স্বত্বেও সব মিলে ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রান করতে পেরেছে জিম্বাবুয়ে। ব্রেন্ডন টেইলরের অপরাজিত ৫৯ রান ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন ক্রেইগ আরভিন।

বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান ও আল-আমীন। এছাড়া ১টি করে উইকেট নেন সাইফউদ্দিন, মেহেদী হাসান ও আফিফ হোসাইন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031