ব্রেকিং নিউজঃ

যাত্রীদের নিরাপত্তায় কোনো আপোষ নয়: বিমান প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো .মাহবুব আলী বলেছেন, বিমানবন্দর ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে কোনো ধরণের আপোষ করা চলবে না।

যেকোনো ধরনের দুর্ঘটনা প্রতিরোধে ও মোকাবেলা বিমানবন্দরে কর্মরত সবাইকে সর্বদা প্রস্তুত থাকতে হবে।

নিরাপত্তা বিঘ্ন সৃষ্টি করার চেষ্টাকারীদের কোনো প্রকার ছাড় প্রদান করা হবে না।

মঙ্গলবার সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ‘ফুল স্কেল এয়ারপোর্ট ইমারজেন্সি এক্সারসাইজ-২০২০’ ও আন্তর্জাতিক লাউঞ্জের সম্প্রসারিত অংশের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিমানবন্দরে যাত্রী সেবার মান উন্নয়ন ও যেকোনো ধরণের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও ইতোমধ্যে ফায়ার এলার্ম সিস্টেম, ডুয়েল

ভিউ স্ক্যানিং মেশিন, ইটিডি আন্ডার ভেহিকেলস স্ক্যানিং সিস্টেমসহ সব আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন -বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর মো. খালিদ হোসেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930