ব্রেকিং নিউজঃ

২৫ মার্চ রাতে ১ মিনিট অন্ধকার থাকবে সারাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, গণহত্যা দিবস উপলক্ষে আগামী ২৫ মার্চ রাত ৯টায় এক মিনিটের জন্য সারাদেশের আলো নিভিয়ে ‘ব্লাক আউট’ কর্মসূচি পালন করা হবে।

বুধবার (১১ মার্চ) স্বাধীনতা দিবসে পালন উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে এ কথা বলেন তিনি। আগামী ২৫ ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সারাদেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, করোনা ভাইরাস ঠেকাতে সাভার স্মৃতিসৌধসহ বিভিন্ন স্থানে স্বাধীনতা দিবস উদযাপনে উন্মুক্ত অনুষ্ঠান ও জনসমাবেশ নিরুৎসাহিত করা হয়েছে। সীমিত আকারে অনুষ্ঠান পালন করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস। এদিন রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে। দেশবাসীকে এদিন এক মিনিটের জন্য বাতি নিভিয়ে রাখার অনুরোধ করছি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ২৫ এবং ২৬ মার্চের আইন-শৃঙ্খলা রক্ষার বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। অনুষ্ঠানগুলো সীমিত আকারে করা হবে। এদিন বাইরে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। গণজমায়েতের ব্যাপারে আমরা নিরুৎসাহিত করছি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

মন্ত্রী আরো বলেন, সাভার স্মৃতিসৌধে যেহেতু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যাবেন, সেজন্য প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হবে। ওখানে অতিথি থাকবেন সীমিত।

এছাড়া ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে হাসপাতাল ও জেলখানায় উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930