ব্রেকিং নিউজঃ

পরিকল্পনামন্ত্রী করোনায় আক্রান্ত, সিএমএইচে ভর্তি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান করোনাভাইরাসজনিত কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শাহেদুর রহমান জনতার সময় অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মন্ত্রীর শরীরে সামান্য উপসর্গ দেখা দেওয়ায় তাঁর করোনা পরীক্ষা করা হয়। গতকাল সোমবার রাত ১২টায় তাঁর পজিটিভ রিপোর্ট আসে। বয়স বিবেচনায় চিকিৎসকের পরামর্শে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মন্ত্রী সিএমএইচে ভর্তি হয়েছেন। এখন তাঁর শারীরিক অবস্থা ভালো। অন্য কোনো অসুবিধা নেই।’
রোগমুক্তির জন্য পরিকল্পনামন্ত্রী দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন বলে জানান শাহেদুর রহমান।
একাদশ সংসদ নির্বাচন শেষে ২০১৯ সালের ৭ জানুয়ারি পরিকল্পনামন্ত্রী হিসেবে নিয়োগ পান এম এ মান্নান। এর আগে তিনি অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930