ব্রেকিং নিউজঃ

ট্রাম্পকে আমরা একত্রে পরাজিত করবো: স্যান্ডার্সকে বাইডেন

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার দৌঁড়ে এগিয়ে থাকা জো বাইডেন তার প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের সমর্থন প্রত্যাশা করে মঙ্গলবার বলেছেন, নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে তারা একযোগে কাজ করতে পারেন।

ডেমোক্রেটিক দলের মঙ্গলবারের ছয় প্রাইমারির প্রথম তিনটিতে এগিয়ে থাকা বাইডেন বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তাদের দু’জনের উদ্দেশ্য অভিন্ন। তারা দু’জনই ট্রাম্পকে পরাজিত দেখতে চান। তাই এ ব্যাপারে তারা একত্রে কাজ করতে পারেন।

তিনি বলেন, অক্লান্ত পরিশ্রম ও গভীর আবেগের জন্য আমি বার্নি স্যান্ডার্স ও তার সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই।

বাইডেন আরো বলেন, ‘আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ট্রাম্পকে পরাজিত করবো এবং এই দেশকে আমরা একত্রে এগিয়ে নেব। এএফপি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031