ব্রেকিং নিউজঃ

বেলারুশে সরকারবিরোধী বিক্ষোভে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

নবম সপ্তাহের মতো সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল বেলারুশের রাজপথ।

রোববার রাজধানী মিনস্কের রাজপথ যেন এক মুহূর্তেই পরিণত হয় রণক্ষেত্রে।

নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে এদিন আবারও প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর পদত্যাগের দাবি তোলেন কয়েক হাজার বিক্ষোভকারী।

সরকার বিরোধী শ্লোগানে সরব ওঠে বিক্ষোভ। এসময় সব রাজবন্দীর মুক্তি দিয়ে আবারও সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচনের দাবি জানান তারা ।
আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিতে লাঠিচার্জ করে মুখোশধারী পুলিশ। ছোঁড়া হয় কাঁদানে গ্যাস, স্টান গ্রেনেড আর জলকামান।
এসময় বেশ কয়েকজন আহতও হন। এসময় প্রায় অর্ধশত বিক্ষোভকারীকে আটক করা হয়।
জানা গেছে, আটককৃতদের মধ্যে রুশ বার্তা সংস্থা তাস ও বেলারুশের বার্তা সংস্থা বেল্টার সাংবাদিকও রয়েছেন।
গত ৯ আগস্টের নির্বাচনের পর টানা ষষ্ঠবারের মতো প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন লুকাশেঙ্কো।
নির্বাচনে কারচুপি এবং বিক্ষোভকারীদের ওপর অন্যায় বলপ্রয়োগের অভিযোগে তিনিসহ দেশটির শীর্ষ সাত নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য ও কানাডা।
রাশিয়া সমর্থিত বেলারুশের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এটাই প্রথম কোনও শাস্তিমূলক পদক্ষেপ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930