ব্রেকিং নিউজঃ

বিশ্বখ্যাত ওয়াচমোজোর সব কনটেন্ট বাংলায় বঙ্গতে

বাইশ মিলিয়নের অধিক ফলোয়ারসহ আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত ইউটিউব চ্যানেল ওয়াচমোজোর সব কনটেন্ট বাংলায় ডাব করে প্রচার করবে বঙ্গ।
এক বিজ্ঞপ্তিতে বঙ্গ জানিয়েছে, বঙ্গের সহযোগিতায় চালু করতে যাচ্ছে ‘ওয়াচমোজো বাংলা’। ইউটিউব, ফেসবুক ও বঙ্গবিডি ডটকমে একইসঙ্গে শুরু হচ্ছে এই নতুন চ্যানেলটি। ওয়াচমোজোর সব কন্টেন্ট বাংলায় ডাব করে বিশ্বজুড়ে প্রায় ৩০০ মিলিয়ন বাংলা ভাষাভাষীর কাছে পৌঁছে দিতে সহায়তা করবে বঙ্গ। ওয়াচমোজো দৈনিক ‘টপ টেন’ ভিডিও তৈরি করার পাশাপাশি বিভিন্ন বিষয়ের ইতিহাস নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকে।
বঙ্গ’র চিফ অপারেটিং অফিসার ফায়াজ তাহের বলেন, ‘আমাদের দেশের কন্টেন্ট জগতে একটি ভিন্ন মাত্রা যোগ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের এই পার্টনারশিপটি আন্তর্জাতিক কলাবোরেশনের একটি অসাধারণ উদাহরণ।’
পার্টনারশিপের অংশ হিসেবে বাংলায় ডাবিংকৃত চ্যানেলগুলোকে পরিচালনা করবে বঙ্গ স্টুডিয়োস। সম্প্রতি বাংলা কন্টেন্ট বিশ্বের সবখানে পৌঁছে দিতেও কাজ করছে বঙ্গ। বিভিন্ন গুরুত্বপূর্ণ চলচ্চিত্র এবং ক্লাসিক নাটকসমূহকে ভিন্ন ভাষাভাষী দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তুলতে প্রতিষ্ঠানটি একটি সাবটাইটেলিং ও ডাবিং টিমও চালু করেছে। প্রথম দিকের কিছু কাজ করা হবে ইংরেজি ও নেপালি ভাষায়।
এ প্রসঙ্গে বঙ্গ’র সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক নাভিদুল হক বলেন, ‘আমরা বিশ্বাস করি কন্টেন্টের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধক থাকা উচিত নয়। আমাদের কন্টেন্ট বিশ্বের যেকোনো প্রান্তের যে কেউ দেখতে পারবেন। আমাদের কাজ হচ্ছে জিনিসটিকে সহজলভ্য এবং সহজবোধ্য করে তোলা। কন্টেন্ট রপ্তানি করে আয়কৃত বৈদেশিক মুদ্রা আমাদের তৈরি পোশাকশিল্পের ওপর থেকে নির্ভরতা অনেকখানি কমিয়ে আনতে সক্ষম। এ জন্য সঠিক নীতিনির্ধারণের মাধ্যমে স্থানীয় কন্টেন্ট প্রতিষ্ঠানগুলোকে আমাদের সহায়তা করতে হবে।’

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930