ব্রেকিং নিউজঃ

দুই মার্কিনির অর্থনীতিতে নোবেল জয়

এ বছর অর্থনীতিতে নোবেল জিতেছেন দুই মার্কিন অর্থনীতিবিদ। নোবেল বিজয়ীরা হলেন—পল আর মিলগ্রোম এবং রবার্ট বি. উইলসন। নোবেল কমিটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
নিলামতত্ত্বের উন্নতি এবং নতুন নিলাম পদ্ধতি আবিষ্কারের জন্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস আজ সোমবার বাংলাদেশ সময় বিকেলে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে তাঁদের নাম ঘোষণা করে।
এর মধ্য দিয়ে এ বছর ছয় ক্ষেত্র—চিকিৎসা, পদার্থ, রসায়ন, শান্তি, সাহিত্য ও অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হলো। ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সবাইকে পুরস্কার প্রদান করা হবে।
ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেলের রেখে যাওয়া অর্থ দিয়েই ১৯০১ সাল থেকে মর্যাদাপূর্ণ এ নোবেল পুরস্কারের প্রচলন করা হয়।
১৯০১ সালে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কারে গোড়াপত্তন ঘটলেও এ তালিকায় অর্থনীতি যুক্ত হয় ১৯৬৮ সালে। অর্থনীতিতে নোবেল দেওয়া হচ্ছে ১৯৬৯ সাল থেকে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930