ব্রেকিং নিউজঃ

পাকিস্তানের প্রখ্যাত আলেম আদিল খানকে গুলি করে হত্যা

পাকিস্তানের প্রখ্যাত আলেম এবং করাচির জামিয়া ফারুকিয়ার প্রিন্সিপাল ড. আদিল খান আততায়ীদের গুলিতে নিহত হয়েছেন। শনিবার রাতে করাচির ২নং শাহ ফয়সাল কলোনীতে সন্ত্রাসীদের গুলিতে নিজের গাড়ি চালকসহ আদিল খান নিহত হন।
সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে জানায়, বরেণ্য আলেমদের এমন ধারাবাহিক হত্যাকাণ্ডে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা ও সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করছেন দেশটির আলেমরা। পুলিশ জানিয়েছে, করাচির শাহ ফয়সাল কলোনী এলাকায় শামা শপিং সেন্টারের বাইরে একটি টয়োটা ভিগো গাড়িতে বসে ছিলেন মাওলানা আদিল খান। এসময় চালকসহ তাঁকে গুলি করে হত্যা করা হয়ে। তখন সন্ত্রাসীরা মোটরসাইকেলে করে এসে গুলি করে।
ঘটনার পরপরই পুলিশ এবং সিন্ধু রেঞ্জার্সের একটি ভারি দল ঘটনাস্থলে পৌঁছে এবং সিসিটিভি ক্যামেরার সাহায্যে তদন্ত শুরু করেছে বলে পুলিশ জানিয়েছে।
করাচির স্থানীয় পুলিশ কর্মকর্তা গোলাম নবী মেমন বলেন, ‘মোটরসাইকেলে তিনজন ছিলেন। একজন নেমে গুলি করে। আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জবানবন্দি সংগ্রহ করছি। তবে এই পথে মাওলানা সচরাচর যাতায়াত করতেন না।’
মাওলানা আদিল খানকে নির্মমভাবে হত্যার ঘটনাকে ‘নিন্দনীয়’ এবং ‘কিলিং টার্গেট’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
মাওলানা আদিল খান পাকিস্তান জামিয়া ফারুকিয়া করাচির প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস, পাকিস্তান মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সাবেক সভাপতি আল্লামা সলিমুল্লাহ খানের ছেলে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930