ব্রেকিং নিউজঃ

প্রয়োজনের বেশি অর্থায়ন করা যাবে না, মিতব্যয়ী হতে হবে : প্রধানমন্ত্রী

আসছে শীতে নতুন করে করোনাভাইরাসের প্রকোপ আবারও দেখা দিতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে খরচ কমানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সেনাবাহিনীর ১০টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘শীতে করোনার প্রকোপ আবারও দেখা দিতে পারে। আর এমন হলে আমাদের প্রচুর অর্থের প্রয়োজন হবে। মানুষকে সাহায্য-সহায়তা করতে হবে, ওষুধ কিনতে হবে। সেদিকে লক্ষ রেখে আমাদের মিতব্যয়ী হতে হবে। কাজেই যেটুকু নেহাত প্রয়োজন, তার চেয়ে বেশি পয়সা অর্থায়ন করা চলবে না।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক জাতীয় পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখা সশস্ত্র বাহিনীসহ দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব।’
২১ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক জ্ঞান ও প্রযুক্তিবান্ধব রূপে সেনাবাহিনীকে গড়ে তুলতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী।
জাতির আস্থা ধরে রেখে দেশসেবায় নিয়োজিত রাখতে সেনাসদস্যদের প্রতি তাগিদ দেন প্রধানমন্ত্রী।
করোনা মোকাবিলায় সরকারের নেওয়া প্রণোদনা প্যাকেজ ও আর্থিক সহায়তার পাশাপাশি সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930