ব্রেকিং নিউজঃ

এশিয়ান দাবায় সৌদি আরব ও জর্ডানকে হারিয়েছে বাংলাদেশ

এশিয়ান নেশনস কাপ অনলাইন দাবায় সৌদি আরব ও জর্ডানকে হারিয়েছে বাংলাদেশ। প্রথম দুই রাউন্ডে জয়ের পর তৃতীয় রাউন্ডে ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করেছে লাল-সবুজের দল।
গতকাল শনিবার অনলাইনে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। প্রথম দিনে তিন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। প্রথম তিন রাউন্ড শেষে ৫ পয়েন্ট নিয়ে ভারত ও ইন্দোনেশিয়ার সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। আর দেশের হিসাবে টাইব্রেকিং পদ্ধতিতে সপ্তম স্থানে আছে বাংলাদেশ। পুরো ৬ পয়েন্ট নিয়ে ফিলিপাইন, কাজাখস্তান, মঙ্গোলিয়া ও ইরান শীর্ষে রয়েছে।
নিজেদের প্রথম রাউন্ডে সৌদি আরবকে ৪-০ গেম পয়েন্টে হারায় বাংলাদেশ। এর পর দ্বিতীয় রাউন্ডে জর্ডানের বিপক্ষে ৩.৫-০.৫ গেম পয়েন্টে জিতে। আর দিনের তৃতীয় রাউন্ডে ইন্দোনেশিয়ার বিপক্ষে ২-২ ড্র করে বাংলাদেশ।
প্রথম রাউন্ডে সৌদি আরবের বিপক্ষে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার এবং ইন্টারন্যাশনাল মাস্টার ফাহাদ রহমান নিজেদের খেলায় জয় পান। দ্বিতীয় রাউন্ডে জর্ডানের বিপক্ষে জয় পান জিয়া, রিফাত ও ফাহাদ; ড্র করেন নিয়াজ।
ইন্দোনেশিয়ার বিপক্ষে জেতেন রিফাত, ড্র করেন নিয়াজ ও জিয়া। আর ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টারের কাছে হেরে যান ফাহাদ। ফলে ওই ম্যাচটি ২-২ গেমে ড্র হয়।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031