ব্রেকিং নিউজঃ

অবশেষে ট্রাম্পের ঘোষণা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের

অবশেষে আফগানিস্তান থেকে অবশেষে মার্কিন সেনাবাহিনীকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।যুক্তরাষ্ট্রের নাগরিকদের আগামী ২৫ ডিসেম্বর বড়দিনের আগেই নিজ নিজ বাড়িতে ফিরে আসার বিষয়টি প্রত্যাশা করা উচিত বলে জানান তিনি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েনের ১৯তম বার্ষিকীতে এসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণাটি দিলেন।

এর আগে বুধবার (৭ অক্টোবর) হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন দাবি করেন আগামী বছরের শুরুতেই আফগানিস্তান থেকে বিপুল সংখ্যক মার্কিন সেনা ফিরিয়ে আনা হবে।

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্বভার নেওয়ার সময় আফগানিস্তানে ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন ছিল।তবে বর্তমানে দেশটিতে পাঁচ হাজারের কম মার্কিন সেনা রয়েছে।

উল্লেখ্য, আগামী বছর তা আড়াই হাজারে নামিয়ে আনার কথা বলেছিলেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031