ব্রেকিং নিউজঃ

কার হাতে উঠবে প্রেসিডেন্টস কাপের ট্রফি

দীর্ঘ প্রায় সাত মাস পর আগামীকাল রোবাবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফিরছে ক্রিকেট। বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে করোনা-পরবর্তী সময়ে মাঠে গড়াবে ক্রিকেট।
আজ শনিবার রাজধানীর এক হোটেলে তিন দলের এই টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। টুর্নামেন্টকে আকর্ষণীয় করে তুলতে প্রায় ৩৭ লাখ টাকার প্রাইজমানি ঘোষণা করেছে বিসিবি।
আসরের চ্যাম্পিয়ন দল পাবে ১৫ লাখ টাকা, রানার্সআপ দল সাড়ে ৭ লাখ টাকা। সিরিজসেরা খেলোয়াড় পাবেন ২ লাখ টাকা। সিরিজের সেরা ব্যাটসম্যান, বোলার আর ফিল্ডার প্রত্যেকে পাবেন এক লাখ টাকা করে। ম্যান অব দ্য ফাইনাল পাবেন এক লাখ টাকা। গ্রুপ পর্বের ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জেতা খেলোয়াড়রা পাবেন ৫০ হাজার টাকা করে। প্রতিটি ম্যাচের সেরা ব্যাটসম্যান, বোলার ও ফিল্ডার পাবেন ২৫ হাজার টাকা। সব মিলিয়ে সিরিজের প্রাইজ মানি ৩৬ লাখ ৭৫ হাজার টাকা।
আগামীকাল দুপুর দেড়টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মাহমুদউল্লাহ ও নাজমুল একাদশ।
আসরে সাফল্য পেতে আশাবাদী তামিম ইকবাল বলেন, ‘অবশ্যই, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া আমাদের লক্ষ্য। দলের প্রত্যেকে নিজেদের সামর্থ্যের সেরাটা দিয়ে খেললে সাফল্য পাওয়া সম্ভব। আসরটি সবার জন্য একটা ভালো সুযোগ।’
মাহমুদউল্লাহর আশা, শিরোপা জিতবে তাঁর দল, ‘আশা আছে চ্যাম্পিয়ন হওয়ার। নিজেদের প্রমাণ করার জন্য ভালো সুযোগ। অনেক দিন মাঠে নামছি, আমাদের মধ্যে কৌতূহল কাজ করছে।’
নাজমুল শান্ত বলেন, ‘আমাদের যে দল হয়েছে, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলব।’

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031