ব্রেকিং নিউজঃ

এতো বড় অপরাধের শাস্তি দুই মিনিটের ফাঁসি মানা যায় না: ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরউল্লাহ  চৌধুরী বলেছেন, ধর্ষণের মতো এতো বড় অপরাধ যারা করেছে তাদের দুই মিনিটের ফাঁসি মানা যায় না।

তাদের জন্য ফাঁসির আন্দোলন না করে ৫০ বছর সশ্রম কারাদণ্ডের দাবি জানানো উচিত।

আজ শনিবার (১০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক মানববন্ধনে জাফরুল্লাহ এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, আপনারা ফাঁসির আন্দোলন না করে ৫০ বছর সশ্রম কারাদণ্ডের দাবি জানান।

সম্রাটের মতো কারাদণ্ড না। আজকে পিজি হাসপাতালে ১১ মাস তারা ভিআইপি কেবিনে কাটায়। এ ধরনের ছলনা নয়। ’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি যদি সত্যিকার অর্থে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করেন তার কন্যা হিসেবে আপনার কাজ হবে একটা সত্যিকার নির্বাচন দেওয়া।

মধ্যবর্তী নির্বাচন দেওয়া। নয়তো ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। আপনি অনুগ্রহ করে ভারতীয়দের দ্বারা প্ররোচিত হয়ে চলাফেরা করবেন না।

তিনি বলেন, ‘আজকে আপনারা যদি মনে করেন এ আন্দোলন থেমে যাবে, এটা ভুল। থামলেও আপনি শান্তি পাবেন না। বঙ্গবন্ধু কবরে বসে শান্তি পাবে না। উনি নিশ্চয়ই দুঃখ পাচ্ছেন আজকের বাংলাদেশ দেখে।

আজকে আমাদের সবার দায়িত্ব আপনাকে অনুরোধ করা। আপনি সড়কে নেমে এসে স্বচক্ষে দেখেন।

ডিজিটাল বাদ দিয়ে এখানে আসেন আমাদের সামনে এসে দাঁড়ান। তবেই জাতি বুঝবে আপনি এ জাতীয় সমস্যা সমাধান করতে চান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930