ব্রেকিং নিউজঃ

ধর্ষনকারী ছাত্রলীগের বিচার না হলে ঢাকা অচল করে দেবো:ইশরাক

দেশে একের পর এক নারী ধর্ষণ, গণধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। এরই ধারাবাহিকতায় এবার যশোরের মনিহার বাস টার্মিনাল এলাকায় এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এরইমধ্যে মনির হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সালাউদ্দিন সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এএসপি জানিয়েছেন, যশোরের এমকে পরিবহনের স্টাফ মনির হোসেনের সঙ্গে ভুক্তভোগী নারীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল।

ওই নারী রাজশাহী থেকে যশোরে এসে বৃহস্পতিবার রাতে মনির সঙ্গে বেড়াতে বের হয়েছিলেন।

ভিকটিমের বিশ্বস্ততার সুযোগ নিয়ে রাত ৩টার দিকে মনির তাকে বাসের ভেতরে ধর্ষণ করে।

বিষয়টি টের পেয়ে বাস টার্মিনাল এলাকার লোকজন মনিকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে।

যশোর শহরস্থ কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) সেখ তাসমীম আলম জানান, এ ঘটনায় মনিরকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930