ব্রেকিং নিউজঃ

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড সমর্থন করি না: ড. আসিফ নজরুল

সারাদেশে হঠাৎ করে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়ে গেছে।

এ নিয়ে আজ শুক্রবার (৯ অক্টোবর) বিকালে নিজের ফেসবুক পেইজে একটা স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য হবহু তুলে ধরা হলো-ধর্ষনের শাস্তি মৃত্যুদন্ড সমর্থন করি না। কারণ এতে ধর্ষনের শিকার যারা হবে তারা অনেক ক্ষেত্রে হত্যার শিকার হতে পারে।

চিহ্নিত হয়ে ফাসীর শাস্তির আশংকা এড়ানোর জন্য অপরাধীরা ধর্ষনের শিকারকে মেরে ফেলতে পারে।

ধর্ষনের শাস্তি মৃত্যুদন্ড করা হলে হয়রানি করার জন্য ভূয়া মামলাও বাড়তে পারে। এর রাজনৈতিক অপব্যবহারও হতে পারে।

ধর্ষনের শাস্তি বাড়িয়ে মৃত্যুদন্ড করতে হলে তা করতে হবে ব্যাপক গবেষনা ও মতবিনিময় করে।

এসব ছাড়া একতরফাভাবে ধর্ষনের শাস্তি মৃত্যুদন্ড বলে ঘোষনা করার উদ্দেশ্য সস্তা জনপ্রিয়তা পাওয়া। বা জনরোষকে প্রশমিত করা।

উল্লেখ্য ধর্ষনের জন্য মৃত্যুদন্ডের শাস্তি এরমধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রয়েছে। এটি আর প্রসারিত করার প্রয়োজন নেই।

প্রয়োজন দ্রুত বিচার। মাদক আর পর্নেোগ্রাফির বিস্তার রোধ। এবং ধর্ষকের উপর রাজনৈতিক প্রশ্রয়ের হাত সরিয়ে নেয়া।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031