‘তুরস্কের গুলিতে ভূপাতিত আর্মেনীয় জঙ্গিবিমান’
বিতর্কিত নাগরনো-কারাবাখ নিয়ে দুই প্রতিবেশী দেশ আর্মেনিয়া আর আজারবাইউজানের সংঘাত চলছে। এর ভেতরেই আর্মেনিয়ার দাবি, তুরস্কের গুলিতে আর্মেনিয়ার যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।
বিবিসির বরাতে আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, আর্মেনিয়ার আকাশসীমায় তুরস্কের এফ-১৬ যুদ্ধবিমানের হামলায় সোভিয়েতের তৈরি সুখোই-২৫ যুদ্ধবিমানের পাইলট নিহত হয়েছেন।
এ সংঘার্তে আজারবাইজানকে সমর্থনকারী তুরস্ক এই দাবি অস্বীকার করেছে। তৃতীয় দিনের মতো চলা সংঘাতে অনন্ত ১০০ জন নিহত হয়েছেন।
