ব্রেকিং নিউজঃ

করোনাকালে আফ্রিকান দেশগুলোকে সহায়তা করতে পেরে আমরা গর্বিত: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট ও বিশ্বের অন্যতম প্রভাবশালী মুসলিম নেতা রজব তাইয়েব এরদোগান বলেছেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণে আফ্রিকান দেশগুলোকে সহায়তা করতে পেরে আমরা গর্বিত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুরস্কের ফরেন ইকোনমিক রিলেশন বোর্ড কর্তৃক আয়োজিত তুর্কি- আফ্রিকা বিজনেস ফোরামে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

এরদোগান বলেন, আফ্রিকাকে তুরস্কের তৈরি রেসপাইরেটর, মাস্ক ও অন্যান্য সামগ্রী প্রদান করে করোনা নিয়ন্ত্রণে সহায়তা করতে পেরে
আমরা

গর্বিত। পশ্চিমা উন্নত দেশগুলি মাস্ক যুদ্ধে লিপ্ত থাকায় দুর্ভাগ্যক্রমে আফ্রিকার মানুষগুলো করোনাকালে ভাগ্যনির্ভর হয়ে গিয়েছিলো।

তখন তুরস্ক তাদের পাশে ছিলো। আমরা আফ্রিকান ভাইদেরকে নিয়ে একসাথে বাঁচতে চাই, একসাথে জিততে চাই, একসাথে সফল হতে চাই এবং একসাথেই আগামীতে পথ চলতে চাই।

এরদোগান বলেন, তুরস্ক-আফ্রিকা হেল্থ পার্টনারশীপ প্ল্যাটফর্ম একে-অপরের মধ্যে ব্যাপক এবং স্থায়ী সহযোগিতার পথ সুগম করবে।

তুরস্ক কখনোই এই মহাদেশের সাথে স্বল্পমেয়াদী সম্পর্ক স্থাপন করেনি। পরস্পর আন্তরিকতা, ভ্রাতৃত্ব এবং সংহতির ভিত্তিতে এই সম্পর্ক গড়ে উঠেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031