ভারতে যোগ ব্যায়াম করতে এসে ধর্ষণের শিকার মার্কিন নারী
ভারতের ঋষিকেশ শহরে যোগ ব্যায়াম এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন ৩৭ বছর বয়সী এক মার্কিন নারী। ঋষিকেশ পুলিশ বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
ভারতের এনডিটিভির এক প্রতিবেদনে জানায়, যোগ ব্যায়ামের প্রতি ব্যাপক ঝোঁক রয়েছে ওই নারীর। তাঁর অভিযোগ, ঋষিকেশের বাসিন্দা অভিনব রায় তাঁর ব্যালকনি দিয়ে চুপি চুপি ঘরে প্রবেশ করে গত ৫ অক্টোবর তাঁকে ধর্ষণ করে।
তবে অভিযুক্তের দাবি, ৫ অক্টোবরের আগে নিজের ফ্ল্যাটে ওই নারীকে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন। ওই নারী মাদকাসক্ত এবং যোগ ব্যায়ামের ঝোঁক আছে।
এদিকে মার্কিন নারীর দাবি, অভিযোগ তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ চাপ দিচ্ছে। এ কারণে নিজের নিরাপত্তা চেয়েছেন তিনি।
