জাতীয় স্মৃতিসৌধে ভারতের নতুন হাইকমিশনারের শ্রদ্ধা
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গ করা বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। আজ শুক্রবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তিনি।
হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন নবনিযুক্ত ভারতের হাইকমিশনার।
এ সময় ভারতীয় হাইকমিশনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
