শত্রুমুক্ত জাব্রাইল, নগরের প্রাণকেন্দ্রে উড়ল আজারবাইজানের পতাকা
আজারবাইজান এবং আর্মেনিয়ার সেনাদের মাঝে যুদ্ধ এখন ভয়াবহ পর্যায়ে। আজারবাইজান তাদের ভূমি ফেরত পেতে বদ্ধপরিকর। ক্রমশ একের পর এক অঞ্চল দখলমুক্ত করে এগিয়ে যাচ্ছে।
এবার জাব্রাইল শহর শত্রুমুক্ত নিজেদের পতাকা উড়াল আজেরি সেনারা। আজ সংবাদ সংস্থা ট্রেন্ড নিউজ আজেরিদের সেই গর্বের মুহূর্তের ছবি প্রকাশ করে।
ছবিতে দেখা যায় জাব্রাইল শহরের একদম প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে নিজেদের পতাকা হাতে ছবি তুলে আজারবাইজানের যোদ্ধারা।
আরও পড়ুন: সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া ধর্ষণ ও নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
এসব অপরাধকে মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন বলেও উল্লেখ করেছে সংস্থাটি।বুধবার (৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এমন উদ্বেগেরর কথা জানায় জাতিসংঘ।
নোয়াখালীতে ঘটে যাওয়া নারীর বিরুদ্ধে সহিংসতার ঘটনাটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশিত (ভাইরাল) হলে তা সামাজিক, আচরণগত এবং কাঠামোগতভাবে বিদ্যমান নারী-বিদ্বেষকে ফুটিয়ে তুলেছে বলে জানায় বিশ্বসংস্থাটি।
‘ধর্ষণের ন্যায়বিচারের দাবিতে সাধারণ জনগণ এবং সুশীল সমাজ পাশে দাঁড়াচ্ছে, তবে আমরা মনে করি, নোয়াখালীর ঘটনাটি আবারও প্রমাণ করে যে এটি কোনো নিছক বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি পদ্ধতিগত সংস্কারের সুনির্দিষ্ট আহ্বান।
