ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি করোনায় আক্রান্ত
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মিরেশ্বরাই আসন হতে বারবার নির্বাচিত সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা এবং তাঁর ঘনিষ্ঠজন মোহাম্মদ নুরখান রাতে বিষয় নিশ্চিত করেছেন৷ তিনি জানান, আজ সকালে (৮অক্টোবর) স্যারের নমূনা সংগ্রহ করা হয়৷ রাত ১০টা ২০ মিনিটে বি আই টি আই ডি থেকে জানানো হয় স্যারের নমুনায় করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে৷
এরপর পরই বর্ষিয়ান নেতা মোশাররফ হোসেনকে নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের অবস্থা স্বাভাবিক আছে বলে চিকিৎসরা জানিয়েছেন৷ তাঁর পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে৷
