ব্রেকিং নিউজঃ

বৃহস্পতিবার সারাদেশে ধর্ষণবিরোধী সমাবেশ করবে বিএনপি

ধর্ষণ এবং যৌন নির্যাতনের প্রতিবাদে সারাদেশে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সারাদেশে এ কর্মসূচি পালন করবে দলটি।

বুধবার (৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত ধর্ষণবিরোধী সমাবেশ শেষে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন এই অবৈধ সরকারের ছত্রচ্ছায়ায় নিরন্তন বিষয় হয়ে গেছে।

গত কয়েক মাসের হিসাব করলে দেখা যায়, এগুলো এখন একটি মহোৎসবে পরিণত হয়েছে। শুধু ধর্ষণ বা যৌন নির্যাতন বেড়ে যাওয়া নয়, একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলার অবনতি এবং দেশ অর্থনৈতিকভাবেও ধ্বংস হয়েছে।’

সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘মা-বোনদের ওপর নির্যাতন সারাদেশে ছড়িয়ে পড়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার যখন ক্ষমতায় তখন এ দায় অস্বীকার করার উপায় নেই। অতএব আপনারা দায় স্বীকার করেছেন।

আপনারা ব্যর্থ। আপনারা থাকতে এ দেশ নিরাপদ নয়। আপনারা পদত্যাগ করুন।’

তিনি আরও বলেন, ‘এখন আর চুপ করে বসে থাকার উপায় নেই।

সবার কাজ হবে একত্রিত হয়ে এ মহাদানব সরকারকে প্রতিহত করা। একই সঙ্গে আগামীতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930