কনুইয়ের কালচে দাগ দূর করুন ১০ মিনিটে!
শ’রীরের যত্ন-আত্তি নিলেও একটি ব্যাপারে আম’রা অনেকেই উদাসীন। সবাই মুখের উজ্জ্বলতা বাড়াতে নিয়মিত ত্বকের পরিচর্যা নিয়ে ব্যস্ত থাকেন কিন্তু কনুইয়ের কালচে দাগ যে তিমিরের সেই তিমিরেই থেকে যায়।
কনুইয়ের এই কালচে ভাব বড়ই বেমানান আর দৃষ্টিকটূও। আপনি সব দিক থেকে পরিপাটি কিন্তু কনুইয়ে কালচে দাগ থাকলে তা একটু হলেও আপনার পরিপাটিকে ম্লান করে দেয়।
শীত এমনিতেই ত্বকের ক্ষ’তি করে, সেই স’ঙ্গে কালচে দাগকে আরও ডিপ করে দেয়। এমনকি যত্ন নেওয়া হয় না বলে এই দাগ সহজে যেতেও চায় না!
তবে ঘরোয়া কয়েকটি সামান্য জিনিস কাজে লা’গিয়ে সহজেই হাঁটু বা কনুইয়ের কালচে দাগ দূ’র করা যায়। আসুন এ বিষয়ে সবি’স্তারে জে’নে নেওয়া যাক…দই, বেসন ও পাতিলেবু: ১ চামচ বেসন, ১ চামচ টকদই ও ১ চামচ পাতিলেবুর রসের স’ঙ্গে ১ চামচ চিনি নিন।
এবার সবকটি উপকরণ একস’ঙ্গে মিশিয়ে নিয়ে কনুই ও হাঁটুর কালচে দাগে অ’ন্তত ১০ মিনিট মালিশ করুন। তারপর পাঁচ মিনিট রেখে ভাল করে ধুয়ে নিন।
এভাবে সপ্তাহে ২ দিন করলে দ্রুত ফল পাবেন। চিনি আর পাতিলেবু: ১ চামচ চিনি পানিতে গুলে রস করে নিন। এবার একটি পাতিলেবুকে সমান দু’ভাগে কে’টে ফেলুন।
এই অর্ধেক পাতিলেবুর মধ্যে চিনির রস দিয়ে কনুইয়ে ১০ মিনিট ভাল করে ঘষে ধুয়ে ফেলুন।
এভাবে সপ্তাহে ২ থেকে ৩ দিন ক’রতে পারলে কালো দাগ অনেকটাই ম্লান হবে। এই পদ্ধতিতে ঘাড়, পিঠ বা হাঁটুর কালচে ভাবও দূ’র করা সম্ভব।
চিনি আর অলিভ অয়েল: এক চামচ চিনি আর এক চামচ অলিভ অয়েল নিন। চিনির স’ঙ্গে অলিভ অয়েল ভাল করে মিশিয়ে কনুইয়ে ১০ মিনিট ভাল করে মালিশ করুন।
তারপর ৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই প্যাক আপনি স্ক্রাবিং করার জন্য হাত-পায়ের যে কোন অংশে ব্যবহার ক’রতে পারেন। তবে সে ক্ষেত্রে উপাদানগুলোর পরিমাণ বাড়াতে হবে।
