ব্রেকিং নিউজঃ

এবার আরব লীগের সভাপতির পদ প্রত্যাখ্যান করল লিবিয়া

এবার ফিলিস্তিনের পরিবর্তে আরব লীগের পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্ব গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে লিবিয়া। এর আগে কাতার এবং কুয়েতও এই পদ প্রত্যাখ্যান করেছে।

এরপর লিবিয়াকে এই পদ গ্রহণের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকার এ সংক্রান্ত প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। তারা বলেছে, আরব লীগের সভাপতির দায়িত্ব নেয়া তাদের পক্ষে সম্ভব নয়।

আরব লীগের পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্ব গ্রহণের কথা ছিল ফিলিস্তিনের। কিন্তু ফিলিস্তিন তা গ্রহণে অস্বীকৃতি জানালে পর্যায়ক্রমে কাতার, কুয়েত ও লিবিয়াকে এই লীগের সভাপতির দায়িত্ব গ্রহণের প্রস্তাব দেয়া হয়।

ঘটনা শুরু হয় ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়কে কেন্দ্র করে।

দখলদারদের সঙ্গে ওই দুই আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রতিবাদে গত ২২ সেপ্টেম্বর ফিলিস্তিনের স্বশাসিত সরকার আরব লীগের সভাপতির পদ গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। ফিলিস্তিনের অস্বীকৃতির জের ধরে এ পর্যন্ত আরও তিনটি দেশ আরব লীগের সভাপতির পদ প্রত্যাখ্যান করে।

এর আগে সংস্থাটির বৈঠকে ওই স্বীকৃতির বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষ থেকে প্রতিবাদ জানানোর দাবি করা হলে আরব লীগ তা প্রত্যাখান করে উল্টো ফিলিস্তিন কর্তৃপক্ষকে দোষারোপ করে।

সূত্র: পার্সটুডে

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930