ব্রেকিং নিউজঃ

নোয়াখালীর ধর্ষনের ঘটোনায় বিএনপি মহাসচিব এর বিবৃতি

নোয়াখালীর বেগমগঞ্জে এলাকার চিহ্নিত একদল সন্ত্রাসী কুপ্রস্তাবে রাজী না হওয়ায় এক নারীকে বিবস্ত্র করে অমানবিক ও নিষ্ঠুর নির্যাতন এবং নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরালের ঘটনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে সন্ত্রাসীদের এধরনের পৈশাচিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “বর্তমান মিড নাইট সরকারের আমলে চারিদিকে শুধু নারী ও শিশু নির্যাতনের আহাজারীতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

দেশে আইন-কানুনের বালাই নেই বলেই গুম-খুন-অপহরণ ও বিচারবহির্ভূত হত্যার পাশাপাশি সরকারদলীয় সন্ত্রাসীদের দ্বারা নারী ও শিশু নির্যাতনের যেন মহৌৎসব শুরু হয়েছে।

নারী ও শিশু নির্যাতন যে এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে, তা প্রতিদিন পত্রিকার পাতা খুললেই বোঝা যায়।

নারী ও শিশুদের ওপর অত্যাচার ও নির্যাতনকারীরা মানুষ নামের কলঙ্ক, এরা বন্য পশু’র চেয়েও নিকৃষ্ট। সরকারের নিজেদের দু:শাসনের ফলে অপকীর্তি ও অপকর্মের মাত্রা বৃদ্ধিতে এধরণের মনুষ্যত্বহীন ঘটনা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে।

তাছাড়া নারী ও শিশু নির্যাতনের মতো পাশবিকতায় দোষীরা যথোপযুক্ত শাস্তি পাচ্ছে না বলেই এধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে তারা আরও বেশী উৎসাহিত হচ্ছে। বিভিষিকাময় ও দুুর্বিনীত দু:শাসনের এক ভয়াল রুপ গোটা দেশকেই গ্রাস করে ফেলেছে। এখন দুস্কৃতিকারিরা আইন নিজেদের হাতে তুলে নিয়েছে।

নোয়াখালীর বেগমগঞ্জে সংঘটিত নারীর ওপর মানুষ নামের পশুদের দ্বারা বর্বরোচিত হামলার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখে সারাদেশের মানুষ ক্ষোভে ফেটে পড়েছে। দেশবাসী আশা করে এই অমানুষদের নজীরবিহীন শাস্তি হোক।

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে পৈশাচিক কায়দায় নির্যাতনের ঘটনায় যারা জড়িত আমি তাদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এই ঘটনায় ভুক্তভোগী নারী ও তাদের পরিবার-পরিজনদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31