ব্রেকিং নিউজঃ

বাফুফে নির্বাচন নিয়ে ফিফা সভাপতির বার্তা

বহুল আলোচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের আগমুহূর্তে এক ভিডিও বার্তায় সব প্রার্থীকে শুভকামনা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। নভেল করোনাভাইরাসজনিত কারণে নির্বাচনে উপস্থিত থাকতে পারেননি বলেও জানিয়েছেন ফিফা সভাপতি।
ভিডিও বার্তায় জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘প্রিয় সভাপতি, প্রিয় কাজী (কাজী মোহাম্মদ সালাউদ্দিন), প্রিয় মাহফুজা, প্রিয় কাউন্সিল সদস্য, প্রিয় বন্ধুরা এবং ভদ্র মহিলা ও মহোদয়গণ, আমি প্রথমে বলতে চাই যে, আমি আজ আপনাদের নির্বাচনী কংগ্রেসকে সম্বোধন করতে পেরে ভীষণ আনন্দিত। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কংগ্রেস এবং এটি একটি নির্বাচনী কংগ্রেস। এই কংগ্রেসের জন্য আমি সকল প্রার্থীকে শুভকামনা জানাতে চাই। এই কংগ্রেস ফুটবলের হয়ে বাংলাদেশের পক্ষে কাজ করে যাচ্ছে।’
এরপর নির্বাচনে না থাকতে পারার কারণ ব্যাখ্যা করে ফিফা সভাপতি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমি শারীরিকভাবে আপনাদের সঙ্গে সেখানে থাকতে পারছি না। কিন্তু বিশ্বাস করুন, আমার মন সেখানে পড়ে রয়েছে। কোভিড-১৯-এর কারণে আমাদের ও বিশ্বজুড়ে সকলের ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। তবে আমাদের মধ্যে দূরত্ব থাকলেও এ মুহূর্তে আমরা সকলেই একত্রে আছি এবং এ মুহূর্তে ফুটবল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ এর মূল লক্ষ্য হলো সকলকে একত্র করা।’
এরই মধ্যে শুরু হয়ে গেছে বাফুফে নির্বাচন। আজ দুপুর ২টার দিকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।  এই নির্বাচনে সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি ও সদস্যসহ মোট ২১টি পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৭ প্রার্থী। আগামী চার বছরের জন্য ১৩৯ কাউন্সিলর ভোটের মাধ্যমে তাঁদের নির্বাচিত প্রতিনিধি ঠিক করবেন।
নির্বাচনে কাজী মোহাম্মদ সালাউদ্দিনের সম্মিলিত পরিষদের বিপক্ষে লড়বে শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বে থাকা সমন্বয় পরিষদ। সভাপতি পদে সালাউদ্দিনের বিপক্ষে লড়বেন শফিকুল ইসলাম মানিক। একই পদে লড়াই করবেন গত ১২ বছর বাফুফের সহসভাপতির দায়িত্ব পালন করা বাদল রায়।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930