জাহাঙ্গীর কবির নানক করোনা আক্রান্ত
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকারী অ্যাডভোকেট জুনায়েদ জিকো।
তিনি সুস্থ রয়েছেন, থাকবেন হোম কোয়ারেন্টিনে। তার কোন উপসর্গ ছিলনা।
শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া আওয়ামী লীগের কাযনির্বাহী কমিটির বৈঠককে সামনে রেখে বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করা হয়।
এরপর শুক্রবার করোনার ফলাফল পজিটিভ আসে।
