ব্রেকিং নিউজঃ

আজারবাইজানের হয়ে আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে পাকিস্তানি সেনারা?

আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে চলমান যুদ্ধে আজারবাইজানের হয়ে পাকিস্তানের সেনারা যুদ্ধ করছে বলে এক প্রতিবেদনে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।

আজারবাইজানের দুজন স্থানীয় ব্যক্তির মধ্যে টেলিফোনে আলাপের সময় দেশটিতে পাকিস্তানের সেনাদের উপস্থিতির বিষয়ে উল্লেখ করা হয়।

ফ্রিনিউজ.এম এর বরাত দিয়ে তারা এ দাবি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আজারবাইজানে পাকিস্তানি সেনাদের উপস্থিতি সম্পর্কে স্থানীয়দের একে অপরের সঙ্গে কথা বলতে শোনা গেছে।

টেলিফোন আলাপে শোনা যায়, স্থানীয়রা একে অপরকে বলছিলেন, আমরা কীভাবে লিখতে পারি? আমাদের টাকা নেই। আমরা ভালো আছি, চিন্তার কিছু নেই।

৭ থেকে ৮টি গ্রাম মুক্ত করা হয়েছে। ভয় পেও না। হ্যাঁ, আমি জানি। আমি ইনস্টাগ্রামে দেখেছি। ফিজুলি, আগদাম দখল থেকে মুক্তি পেয়েছে। আমাদের পক্ষ বলছে, মার্ভ পর্বতও দখলে নিয়েছি।

আর পাকিস্তানের সেনাদের একত্রিত করে আগদামের দিকে নেওয়া হয়েছে। এদিকে যুদ্ধ শুরুর জন্য আর্মেনিয়াকে দায়ী করেছে পাকিস্তান।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সংঘাত তীব্র হওয়ার আগেই আর্মেনিয়াকে তার সামরিক পদক্ষেপ বন্ধ করতে হবে।

দক্ষিণ এশিয়ায় পাকিস্তানই প্রথম দেশ যে আর্মেনিয়া-আজারবাইজান সংঘর্ষ নিয়ে মন্তব্য করেছে। বিবৃতিতে আরো বলা হয়, নাগোর্নো-কারাবাখ অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে পাকিস্তান গভীরভাবে উদ্বিগ্ন।

তেরতার, আগদাম, ফিজুলি এবং জাবরাইলে আর্মেনিয় বাহিনীর হামলা দুর্ভাগ্যজনক।

এতে আরো বলা হয়, এ পরিস্থিতিতে পাকিস্তান অবশ্যই ভ্রাতৃপ্রতিম দেশ আজারবাইজানের পাশে দাঁড়াচ্ছে এবং তার আত্মরক্ষার অধিকারকে সমর্থন করছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930